চুয়াডাঙ্গার জাফরপুর হাফেজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ

আপলোড তারিখঃ 2019-08-28 ইং
চুয়াডাঙ্গার জাফরপুর হাফেজিয়া মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জাফরপুর হাদিয়াতুল ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার তিন ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে মাদ্রাসার সভাপতি গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ওই তিন ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। গত সোমবার সন্ধ্যায় তাঁরা একসঙ্গে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষ। নিখোঁজ ছাত্ররা হলো আব্দুর রউফ (১৪), ফয়সাল হোসেন (১২) ও আতিকুর রহমান (১৪)। জানা যায়, নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রদের মধ্যে একজন ১৯ পারার হাফেজ। সে জাফরপুর হাজাম পাড়ার রাসেল জোয়ার্দ্দারের ছেলে আব্দুর রউফ। অপর দুজন হলো একই এলাকার জোয়ার্দ্দার পাড়ার পলাশ হোসেনের ছেলে আতিকুর রহমান, সে ১ পারার হাফেজ এবং নাজেরা বিভাগের ছাত্র জোয়ার্দ্দার পাড়ার বিল্লাল জোয়ার্দ্দারের ছেলে ফয়সাল আহম্মেদ। গত সোমবার মাগরিবের নামাজের সময় একটি ব্যাগে জামা-কাপড় নিয়ে একসঙ্গে পালিয়ে যায় ওই তিন মাদ্রাসাছাত্র। নামাজ শেষ হলে তাদের খুঁজে না পেয়ে বিষয়টি ওই তিন ছাত্রের পরিবারকে জানান মাদ্রাসার শিক্ষকেরা। পরে ওই তিন ছাত্রের পরিবারসহ মাদ্রাসা কর্তৃপক্ষ একসঙ্গে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাদের। এ ঘটনায় গতকাল রাত নয়টার দিকে মাদ্রাসার সভাপতি মামুন অর রশিদ আঙ্গুর বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ওই ছাত্রদের মধ্যে ১৯ পারার হাফেজ আব্দুর রউফ দুই বছর আগেও মাদ্রাসার অপর দুই ছাত্রের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সে সময় রাত দুইটার পর টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদ্রাসার হাফেজ মিজানুর রহমান জানান, গত সোমবার মাগরিবের আজানের পর নামাজের জন্য ছুটি দেওয়া হয় ছাত্রদের। আজানের পর মাদ্রাসার সবাই ওজু করে নামাজে গেলেও ওই তিন ছাত্র নামাজে যায়নি। পরে নামাজ শেষ হলে বাকি ছাত্ররা জানায়, অতিকুর রহমান, আব্দুর রউফ ও ফয়সাল হোসেন নামের ওই তিন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় নিখোঁজ ওই ছাত্রদের বাড়িসহ মাদ্রাসার সভাপতিকে বিষয়টি জানানো হয়। মাদ্রাসার সভাপতি মামুন অর রশিদ আঙ্গুর বলেন, মাদ্রাসার হাফেজ সাহেবের কাছ থেকে তিন ছাত্রের একসঙ্গে নিখোঁজের বিষয়ে খবর পান তিনি। তিন ছাত্রের নিখোঁজের খবর পেয়েই তাঁদের পরিবারকে জানানো হয়। পরে ওই তিন ছাত্রের পরিবারসহ মাদ্রাসার সবাই একসঙ্গে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। তবে গতকাল রাত আটটা পর্যন্ত নিখোঁজ ওই তিন ছাত্রের সন্ধান না পেয়ে তিনি বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গত সোমবার মাগরিবের নামাজের সময় ওই তিন ছাত্র একসঙ্গে নিখোঁজ হয়েছে বলে তিনটি পৃথক ডায়েরি করেছেন মাদ্রাসার সভাপতি। এরপর থেকেই নিখোঁজ ওই তিন ছাত্রের বিষয়ে বিভিন্ন স্থানে ম্যাসেজ দেওয়া হয়েছে। তা ছাড়া সদর থানা পুলিশও ওই তিন ছাত্রকে উদ্ধারে কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, অতি দ্রুতই তাদের খুঁজে পাওয়া যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)