চুয়াডাঙ্গায় ইয়াবাসহ কোর্টপাড়ার লিল্টু আটক

আপলোড তারিখঃ 2019-08-28 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ কোর্টপাড়ার লিল্টু আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইয়াবা বড়িসহ লিল্টু হোসেন (৪২) নামের একজনকে আটক করেছে শহর ফাঁড়ি পুলিশ। এ সময় আটক হওয়া আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে আটক হওয়া আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে শহরের টিঅ্যান্ডটি মোড় পাবলিক লাইব্রেরির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে, টিঅ্যান্ডটি মোড়ে একজন ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (টিএসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কোর্টপাড়া এলাকার মৃত বিশু মিয়ার ছেলে লিল্টু হোসেনকে ২০ পিস ইয়াবাসহ আটক করেন তিনি। পরে উদ্ধার হওয়া মাদকসহ ওই আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করে। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)