চুয়াডাঙ্গায় গোডাউন থেকে ৪১টি ব্যাটারি চুরি!

আপলোড তারিখঃ 2019-08-28 ইং
চুয়াডাঙ্গায় গোডাউন থেকে ৪১টি ব্যাটারি চুরি! ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: বেসরকারি পণ্য পরিবহন প্রতিষ্ঠান এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেড চুয়াডাঙ্গা শাখার একটি গোডাউন থেকে ৪১টি ব্যাটারি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গোডাউনের অন্যান্য পণ্য অক্ষত রয়েছে। গত সোমবার রাতে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গা শাখার এজেন্ট-মালিক আলমগীর বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘প্রতিদিনের ন্যায় ঢাকা হেড অফিস থেকে কাভার্ড ভ্যানযোগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিভিন্ন মালামাল এসে পৌঁছায় চুয়াডাঙ্গায়। রাতে আমাদের শ্রমিক আব্দুল আলিম পুটে ও মিন্টু মালামাল নামিয়ে গোডাউন তালাবদ্ধ করে রেখে যান। সকালে গ্রাহকেরা তাঁদের ব্যাটারি চাইলে গোডাউনে গিয়ে দেখা যায়, একটি শাটারেও তালা নেই। গোডাউন খুলতেই দেখি, ভেতরে রাখা ৪১টি ব্যাটারি উধাও। তবে কয়েক লাখ টাকার অন্যান্য মালামাল সবই অক্ষত রয়েছে।’ চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে চুরির খবর পেয়ে ওই গোডাউনে গিয়েছিলাম। তবে গোডাউনের দুটি শাটারের চারটি লকের একটিরও তালা পাওয়া যায়নি। আবার তালা ভাঙার কোনো নমুনাও খুঁজে পাইনি। গোডাউন মালিকের কাছ থেকে মৌখিকভাবে জানতে পারি, গোডাউনের তালা ভেঙে ৪১টি ব্যাটারি চুরি হয়েছে। এরপর থেকে আশপাশ এলাকার সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে চোর ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)