কাল মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ

আপলোড তারিখঃ 2019-08-28 ইং
কাল মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: চার দিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এ চার দিনে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। গত সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশে প্রতিমন্ত্রী রওনা হবেন। পরে যশোর থেকে সড়ক পথে মেহেরপুরে নিজ বাসভবনে রাত সাড়ে নয়টায় পৌঁছাবেন। পরদিন ৩০ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে ঘূর্ণিঝড় ফনির প্রভাবে ও পরবর্তীতে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। দুপুর সাড়ে ১২টায় কালেক্টর মসজিদে জুমার নামাজ আদায়, বিকেল চারটায় আমঝুপি কোলার মোড় হতে মুজিবনগরের কেদারগঞ্জ পর্যন্ত বাইপাস সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় যোগদান করবেন। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। দুপুর ১২টায় তিনি মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ‘সিডকো আর্সেনিক রিমুভাল প্লান্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিকেল চারটায় ছহিউদ্দিন ডিগ্রি কলেজের গভর্নিং বডির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রোববার সকাল ছয়টায় যশোর বিমান বন্দরের উদ্দেশে মেহেরপুর ত্যাগ করবেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)