কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2019-08-28 ইং
কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। এই প্রথম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সুফিয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। গত সোমবার দুপুরে প্রচ- জ্বর নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সুুফিয়া বেগমের ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত জামিল। তিনি জানান, গত সোমবার সুফিয়া বেগম জ্বর ও মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পিসিভি ৩৬ এবং এনএস-১ পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি বাথরুমে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বাথরুম থেকে এনে হাসপাতালের বেডে শোয়ানো পর সেখানেই তিনি মারা যান। স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত জামিল জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন তিনজন ডেঙ্গু রোগী। এদিকে, ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, সারা জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪১ জন। তাদের মধ্যে চিকিৎসাধীন আছে ৩৪ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)