আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

আপলোড তারিখঃ 2019-08-28 ইং
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে কুষ্টিয়া ও অন্যদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, ১৩ আগস্ট শাহাবাড়িয়া গ্রামের সাবু খন্দকারের ওপর হামলা করেন প্রতিপক্ষ সামাজিক মাতবর সোহরাব আলীর সমর্থকেরা। এরপর থেকে গ্রামটিতে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে সোহরাব আলীর সমর্থক মিলন হোসেন প্রতিপক্ষ রফিকুলের সমর্থক লিটনের নিকট পাওনা টাকা চাইতে গিয়ে বাগবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় গ্রুপের সমর্থকেরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আসমা, বিলকিস, সবুরা, লিটন, রফিকুল, ছবেদ আলী, সাইফুল, রবিউল, মিলন, মনজেল, মজিদ, আব্দুর রহিমসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় লিটন ও রফিকুলকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া বাকিরা শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে গ্রামটিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)