ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
ডায়রিয়া আক্রান্ত দুস্থ ও অসহায় রোগীদের জন্য ১৫০ প্যাকেট কলেরা স্যালাইন প্রদান করেছে চুয়াডাঙ্গা জেলা ফারিয়া। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সদর হাসপাতাল চত্বরে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, ডা. ওয়ালিউর রহমান নয়ন ও ডা. আকলিমা খাতুনের হাতে স্যালাইন তুলে দেন ফারিয়ার প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফারিয়ার সভাপতি হাফিজ উদ্দিন হাবলু, সাধারণ সম্পাদক মুনসুর আলী ডালিম, মিজান, নওসাদ, ম্যানেজার ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল আমিনুল, মজিবর, মনিরুল, আজমল, শিল্পী প্রমুখ।
