দামুড়হুদায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-08-27 ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ও ঝণ্টু নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পারকৃষ্ণপুর বাজার পাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা পারকৃষ্ণপুরের আব্দুর রহমানের ছেলে জাহিদুল ও একই গ্রামের পূর্বপাড়ার লিয়াকত আলীর ছেলে ঝণ্টু। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস গতকাল সোমবার সন্ধ্যায় থানার ফোর্স নিয়ে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজার পাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ও ঝণ্টুকে আটক করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)