ঢাকার শাহিনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড

আপলোড তারিখঃ 2019-08-27 ইং
ঢাকার শাহিনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বাসে করে সোনা পাচার মামলার রায় ঘোষণা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় এক চোরাকারবারিকে ১৪ বছরের সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে আসামির অনুপস্থিতিতে স্পেশাল ট্রাইব্যুনাল-১ চুয়াডাঙ্গার বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন ঢাকার ধামরাইয়ের যুবাচর গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে শাহিন মিয়া (৩৫)। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ এপ্রিল সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী নিউ মডার্ন বাসে সোনা পাচার করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে সেখানে অবস্থা নেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। এ সময় বাসটি থামিয়ে শাহিন মিয়া নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাতটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৭০ ভরি। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। পরদিন ২৮ এপ্রিল চুয়াডাঙ্গা-৬ বিজিবির হাবিলদার আবুল বাশার বাদী হয়ে শাহিন মিয়াকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেন। দামুড়হুদা মডেল থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জি এম ইমদাদুল হক মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ জুন একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পলাতক আসামি গ্রেপ্তারের পর থেকে সাজা কার্যকর হবে। উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালত থেকে আসামি শাহিন মিয়া জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)