চুয়াডাঙ্গার সড়িষাডাঙ্গায় রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৪

আপলোড তারিখঃ 2019-08-27 ইং
চুয়াডাঙ্গার সড়িষাডাঙ্গায় রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৪ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গায় রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার রবিউল ইসলাম (৪৫), রবিউলের মাতা হাজেরা বেগম (৫৫), স্ত্রী পারুলা বেগম (৪০) ও একই এলাকার মৃত আলফাজের স্ত্রী সাহেরা খাতুন (৭০)। জানা যায়, দীর্ঘদিন ধরে রবিউল ইসলাম ও সাহেরা খাতুনের মধ্যে বাড়ির সীমানার সঙ্গে থাকা রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে রাস্তার সীমানা নিয়ে বাগবিত-ার একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে রবিউল ইসলাম, হাজেরা বেগম, পারুলা বেগম ও সাহেরা খাতুন আহত হন। পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)