চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপলোড তারিখঃ 2019-08-27 ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের দশমাইল গ্রামের সামসুল ইসলামের ছেলে সুরুজ ইসলাম (১৮), সুরুজ ইসলামের চাচা ঝিনাইদহ সদর উপজেলার মাঠকুমড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে শিহাব মিয়া (১৮) ও আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বামানগর গ্রামের মৃত আব্দুলের স্ত্রী হালিমা খাতুন (৫০)। জানা যায়, গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে সরোজগঞ্জ থেকে দশমাইল যাওয়ার পথে ঝিনাইদহগামী সুমন ডিলাক্সের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হন সুরুজ ইসলাম ও শিহাব মিয়া। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে, আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে আলমসাধুযোগে হারদী থেকে হাটবোয়ালিয়া যাওয়ার পথের মধ্যে হাটবোয়ালিয়ামুখী একটি বাসের সঙ্গে হালিমা খাতুনের ডান পায়ে আঘাত লাগে এবং তাঁর পা গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হালিমা খাতুনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)