মেহেরপুর অফিস:
মেহেরপুরে ফুলকপির বীজ বপন করে সরিষার চারা বের হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি তাঁর কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষকের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার খান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহ্ জামান, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
