আলমডাঙ্গায় বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে মতবিনিময়

আপলোড তারিখঃ 2019-08-27 ইং
আলমডাঙ্গায় বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে মতবিনিময় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় যৌন নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী, কাজি, ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, জাইকা প্রতিনিধি এনায়েত উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও সম্পাদক হামিদুল ইসলাম আজম। স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইমরুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কাজী মাওলানা রবিউল হক আনছারি, ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হক, শিক্ষক আনিসুজ্জামান, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, হাসিনুর রহমান, রওশন আরা, কাবেরী সুলতানা, শামিমা খাতুন, মজনুর রহমান, সমীর সাহা, সাংবাদিক রহমান মুকুল, জামসিদুল হক মুনি প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)