জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে দুজন

আপলোড তারিখঃ 2019-08-26 ইং
জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে দুজন ছবির ক্যাপশন:
দর্শনায় যুবলীগ কর্মী নাইমুল ইসলাম পল্টু হত্যার তিন দিন দর্শনা অফিস: দর্শনায় যুবলীগের কর্মী নাইমুল ইসলাম পল্টু হত্যার তিন দিন পেরিয়ে গেলেও কোনো আসামি আটক হয়নি। প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার আসামিরা কি পার পেয়ে যাবে, হত্যাকারীরা বিপুল অবৈধ অর্থের মালিক হওয়ায় এমনই গুঞ্জন উঠেছে দর্শনার বিভিন্ন মহলে। এ হত্যাকা-ের ঘটনায় জড়িত ব্যক্তিরা আটক না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহত পল্টুর পরিবারের সদস্যরা। এ ঘটনার পর থেকে ঈশ্বরচন্দ্রপুরের মানুষের মধ্যে যেমন চাপা উত্তেজনা বিরাজ করছে, তেমনি নতুন করে কোনো সহিংসতা যাতে না ঘটে সে জন্য পুলিশের রয়েছে কড়া নজরদারি। গতকাল রোববারও দর্শনার বিভিন্ন পয়েন্টে পুলিশের বেশ কয়েকটি টিমকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। হত্যাকা-ের পর থেকে আসামিদের ধরতে পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এ হত্যাকা-ের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানা হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্যা সেলিম জানান, হত্যাকা-ের ঘটনায় আসামিদের ধরার সব প্রকার অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করা দুজন ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। এ হত্যাকা-ের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)