মেহেরপুরে সড়ক নির্মাণকাজের অনিয়ম, দুদকের অভিযান

আপলোড তারিখঃ 2019-08-26 ইং
মেহেরপুরে সড়ক নির্মাণকাজের অনিয়ম, দুদকের অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-খোকসা হয়ে গাড়াডোব সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়ায় অভিযান চালিয়েছে দুদক। গতকাল রোববার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের বিভিন্ন স্থানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের এসডি তুষার কান্তি ঘটনাস্থলে কাজের মান নির্ণয় করেন এবং প্রাথমিক পর্যায়ে হওয়া কাজের মান সন্তোষজনক বলে তিনি দাবি করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক সহকারী পরিচালক জানান, এ পর্যন্ত যে কাজ হয়েছে, তা বিশেষজ্ঞদের মতে ভালো কাজ হয়েছে। তবে ইটের গুণগত মানের বিষয়ে ল্যাব টেস্ট ছাড়া কিছু বলা যাবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)