প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় মধ্যরাতে মোবাইলসহ টাকা ও সোনার গয়না চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে গ্রামের পেলে নামের এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। পেলের স্ত্রী রোজিনা খাতুন জানান, ‘আমার স্বামী বিদেশ থাকার কারণে আমি আমার বাড়ির পাশে আমার ভাশুরের বাড়িতে রাতে ঘুমাতে যাই। সকালে বাড়িতে এসে দেখি, আমার স্বামীর পাঠানো বিদেশি স্মার্টফোনটি নেই। তারপর দেখি আমার আলমারি খোলা এবং আলমারিতে রাখা নগদ আট হাজার টাকা ও সোনার গয়নাও নেই।’ রোজিনা আরও জানান, ‘ আমার ভাশুরের বাড়িতে যাওয়ার পর রাতের যেকোনো সময় আমার বাড়ির বাথরুমের ভেতর দিয়ে চোর ঘরে প্রবেশ করে।’
