কে এই আকবর?

আপলোড তারিখঃ 2019-08-25 ইং
কে এই আকবর? ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার আমিরপুরে গণপিটুনিতে নিহত আকবর আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের উত্তরপাড়ার মৃত কাশেম আলীর ছেলে। মৃত কাশেম আলীর পাঁচ সন্তানের মধ্যে আকবর ছিলেন মেজো। তিনি সাত বছর পূর্বে তাঁর আপন মামাতো বোন জয়রামপুর গ্রামের শেখপাড়ার আজিজুল হকের মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের এক বছর পর এক কন্যাসন্তানের জনক হন তিনি। বর্তমানে তাঁর কন্যা সাদিয়ার বয়স ছয় বছর। বছর দুয়েক আগে আকবর তাঁর স্ত্রীকে তালাক দিয়ে আপন শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান এবং পরবর্তীতে বিয়ে করেন। এরপর থেকে মদনা গ্রাম ছাড়া হন তিনি এবং দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যবসা করে ঘর ভাড়া নিয়ে বসাবস করতে থাকেন। জানা গেছে, বছর দুই আগে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে আকবরের পিতাকে তাঁর আপন বড় চাচা রহমতউল্লাহ ও তাঁর ছেলেরা মিলে হত্যা করেন। এ ঘটনার এক বছর পর আকবর ও তাঁর ভাইয়েরা মিলে চাচা রহমতউল্লাহকে হত্যা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)