জীবননগরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত

আপলোড তারিখঃ 2019-08-25 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর উপজেলার বকুন্ডিয়া নামক স্থানে ব্যাটারিচালিত পাখিভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের মিলনের মেয়ে আরিনা (১৯), সাইদুর রহমানের ছেলে লিটু (৩৮), লাল মিয়ার ছেলে মিলন (৩৮), মিনারুলের স্ত্রী রজিনা খাতুন (৩০) ও সালামের স্ত্রী মিষ্টি খাতুন (২৮)। এ সময় স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান জীবননগরে আসার পথে বকুন্ডিয়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি শিশুগাছের সঙ্গে পাখিভ্যানটির ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানে থাকা যাত্রীরা পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় লোকজন ও পথচারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান রুবেল বলেন, আহত যাত্রীদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁদের সবাইকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)