দর্শনায় পল্টু নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বিবৃতি

আপলোড তারিখঃ 2019-08-24 ইং
দর্শনায় পল্টু নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বিবৃতি ছবির ক্যাপশন:
ডেস্ক প্রতিবেদন: দামুড়হুদার দর্শনা রেল ইয়ার্ডে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ। গতকাল শুক্রবার রাতে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক একটি টিভি পে-চ্যানেলে দামুড়হুদার দর্শনা ইয়ার্ডে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরটি দেখে আশ্চর্য ও বিস্মিত হয়েছেন। যেখানে নিহত ব্যক্তিটিকে যুবলীগ কর্মী বলে খবর প্রচারিত হয়, যা আদৌ সত্য নয়। আমাদের জানা মতে, সুষ্ঠু ও সঠিক তদন্ত হলে আসল ঘটনা উন্মোচিত হবে। আমরা ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)