চুয়াডাঙ্গা হাসপাতালে কলেরা স্যালাইন প্রদান

আপলোড তারিখঃ 2019-08-24 ইং
চুয়াডাঙ্গা হাসপাতালে কলেরা স্যালাইন প্রদান ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীদের জন্য কলেরা প্রতিষেধক স্যালাইন প্রদান করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল শুক্রবার দুপুর ১২টায় হাসপাতালের রিসিপশনে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের হাতে ৭০ প্যাকেট স্যালাইন তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর মুন্সী জাহাঙ্গীর আলম খোকন, রাসেদুল হাসান মানু, সুলতান আরা রতœা, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আলী হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর প্রমুখ। এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘বিভিন্ন সময় স্যালাইনের সংকট থাকায় ডায়রিয়া-কলেরা আক্রান্ত রোগীরা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হয়ে থাকেন। অনেক সময় হাসপাতালে স্যালাইন না থাকলে বাইরে থেকে কিনে আনতে হয়। যে কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয় রোগী ও রোগীর স্বজনদের। তাই রোগীর সঠিক সেবা ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কলেরা প্রতিষেধক স্যালাইন প্রদান করা হলো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)