২০১ ধর্মতলার উদ্যোগে মশক নিধন অভিযান

আপলোড তারিখঃ 2019-08-24 ইং
২০১ ধর্মতলার উদ্যোগে মশক নিধন অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়াস্থ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ২০১ ধর্মতলার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী সংগঠনের সদস্যরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সিনেমা হল পাড়ার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন বিষ স্প্রে করাসহ এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। চুয়াডাঙ্গা পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অ্যাড. সেলিম উদ্দিন খান, সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি, জাহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, সংগঠনের সদস্য আব্দুস সালাম, মিলু, জনি, মুকুল, ইমন, সুমন, রনি, খোকন, ফারুক, হালিম, পলাশ, রাসেল, বাবুল, হাবলু, মক্কি প্রমুখ। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ২০১ ধর্মতলার এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ যদি পৌরসভার অন্য সংগঠনগুলো আয়োজন করতে চায়, তাহলে চুয়াডাঙ্গা পৌরসভা সার্বিক সহযোগিতা করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)