হিজলগাড়ীতে শহীদ মিনারটা ডাষ্টবিনে পরিনত হয়েছে প্রতিকারের দাবী

আপলোড তারিখঃ 2017-01-11 ইং
হিজলগাড়ীতে শহীদ মিনারটা ডাষ্টবিনে পরিনত হয়েছে প্রতিকারের দাবী ছবির ক্যাপশন:

`~Menw`

দর্শনা অফিস: আসছে বাংলা ভাষার মাস। এ বাংলা ভাষার দাবীতে ১৯৫২ সালে এ দেশের দামাল ছেলোর তাদের জীবন দিয়ে মায়ের ভাষা বাংলা ভাষাকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে শিখিয়েছে। বাংলা ভাষার চেতনাকে ধরে রাখতে ঢাকা বিশ্ব বিদ্যালয়সহ দেশের বিভিন্ন্ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করা হয়েছে। আর সেই শহীদ মিনার আঙ্গিনায় যখন ডাষ্টবিন ও প্রসাবখানা হিসাবে ব্যবহার করা হয়, তখন ঐ বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র/ছাত্রীদের বাংলা ভাষা ও শহীদ মিনার শিক্ষা দেবেন তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও হিজলগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটা দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিকের চোখে পড়ে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী হিজলগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক, ছাত্র/ছাত্রী কিংবা জন প্রতিনিধিদের। বিষয়টি আমাদের বাঙ্গালী জাতির জন্য দুর্ভাগ্য এমনটিই বললেন এলাকার সচেতন মহল। এছাড়া অতিদ্রুত শহীদ মিনারের পাশের ময়লা আর্বজনা সরিয়ে পরিস্কার পরিছন্ন রাখার দাবী করেন অনেকেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)