ডেঙ্গু রোগী ৬০ হাজার ছুঁইছুঁই

আপলোড তারিখঃ 2019-08-23 ইং
ডেঙ্গু রোগী ৬০ হাজার ছুঁইছুঁই ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ হাজার ৫৯২ জন। এই সংখ্যা বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফেরা রোগীদের যোগফল। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালগুলো থেকে ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন মোট ৫৩ হাজার ৩৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার দুপুরে এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ১ হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ভর্তি হয়েছেন ৭৬১ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গণ রোগে আক্রান্ত এ পর্যন্ত মারা গেছেন ৪৭ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গণ আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ১৪৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৩ হাজার ৩৩২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)