চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ!

আপলোড তারিখঃ 2019-08-23 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগে সুজন নামের এক পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ডিউটি থেকে সরিয়ে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখার সময় রোগীর স্বজনদের জন্য চিকিৎসককে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। এ কারণে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা রোগীর স্বজন ও অন্য দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করে থাকেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ নিয়ে এক রোগীর স্বজনের সঙ্গে কথা-কাটাকাটির অভিযোগ ওঠে পুলিশ সদস্য নায়েক সুজনের বিরুদ্ধে। এ খবর পেয়ে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ হাসপাতালে ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই পুলিশ সদস্যকে হাসপাতাল থেকে তাৎক্ষণিক পুলিশ লাইনসে পাঠানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় হাসপাতালের রোগী ও তাদের স্বজনেরা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সাধুবাদ জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)