চুয়াডাঙ্গায় বসবে আঞ্চলিক কাব ক্যাম্পুরির আসর

আপলোড তারিখঃ 2019-08-23 ইং
চুয়াডাঙ্গায় বসবে আঞ্চলিক কাব ক্যাম্পুরির আসর ছবির ক্যাপশন:
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সাংগঠনিক কমিটির সভায় সিদ্ধান্ত বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বসতে যাচ্ছে দশম আঞ্চলিক কাব ক্যাম্পুরির আসর। আগামী ১০-১৪ অক্টোবর খুলনা বিভাগের ১০টি জেলা ও একটি মেট্রোপলিটন জেলার ১৫০টি দল নিয়ে এ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্কাউটস খুলনা আঞ্চলিক পরিচালক ও সম্পাদক সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। স্কাউটস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) আক্তারুজ্জামান, আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) মনোয়ার আহমদ মিন্টু, আঞ্চলিক উপকমিশনার (সাতক্ষীরা) ইদুজ্জামান, সহকারী পরিচালক সালমা খাতুন, চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সম্পাদক আব্দুল হান্নান, জেলা কমিশনার আবু তালেব প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী দশম আঞ্চলিক কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে খুলনা বিভাগের ১০টি প্রশাসনিক জেলা ও একটি মেট্রোপলিটন জেলার ১৫০টি কাব দল। প্রতি দলে ছয়জন কাব সদস্য ও একজন কাব লিডার থাকবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)