সমাপনী পরীক্ষা ১৭ নভেম্বর শুরু

আপলোড তারিখঃ 2019-08-23 ইং
সমাপনী পরীক্ষা ১৭ নভেম্বর শুরু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৭ নভেম্বর। শেষ হবে ২৪ নভেম্বর। গত বুধবার এই পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সময়সূচি অনুযায়ী ১৭ নভেম্বর দুই পরীক্ষাতেই ইংরেজি ও ১৮ নভেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা হবে। ১৯ নভেম্বর প্রাথমিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়িতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানের পরীক্ষা হবে। ২০ নভেম্বর প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়িতে আরবি বিষয়ের পরীক্ষা হবে। ২১ নভেম্বর প্রাথমিকে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়িতে কুরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা হবে। ২৪ নভেম্বর দুই পরীক্ষাতেই গণিত বিষয়ের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টায় পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট বেশি সময় পাবে।ি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)