দর্শনা পৌরসভায় প্রায় ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন পৌর মেয়র মতিয়ার রহমান

আপলোড তারিখঃ 2019-08-23 ইং
দর্শনা পৌরসভায় প্রায় ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন পৌর মেয়র মতিয়ার রহমান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌরসভায় ২০১৯-২০ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌরসভার হিসাবরক্ষক সৈয়দ রুমি আলম বাজেটের ঘোষণাপত্র পাঠের পর পৌর মেয়র মতিয়ার রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। এবার সর্বমোট আয়ের পরিমাণ ধরা হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৬ শ ১৮ টাকা ৭৬ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার ৯ শ ৮৪ টাকা। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)