চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2019-08-23 ইং
চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার গুলশান পাড়ায় আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. শেফালী খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, উপসহকারী পরিচালক নাসরীন সুলতানা সীমা, স্থানীয় মুরব্বি ডা. খাইরুল ইসলাম, মানিক মিয়া, নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর প্রমুখ। পরে প্রকল্পের সফলতা, সমৃদ্ধি ও পৌরবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। প্রকল্প সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকারের এডিবি ও ওএফআইডি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের (ইউজিআইআইপি-৩) অর্থায়নে গুলশান পাড়া কদমতলা মোড় থেকে শান্তিপাড়া মোড়, গুলশান পাড়া কামালের বাড়ি থেকে হেলেনার দোকান-ভায়া-আতিয়ার মাস্টারের বাড়ি হতে গৃহিনী স্টোর, অ্যাড. আহসানের বাড়ি হতে মানজেত আলীর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ কাজ শুরু করায় পৌর মেয়র জিপু চৌধুরীকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)