চারপাশ পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব

আপলোড তারিখঃ 2019-08-22 ইং
চারপাশ পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ডিসি গোপাল চন্দ্র দাস নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে এ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে। মশা নিধনে কাজ করতে হবে। নিজের জায়গা নিজেকেই পরিষ্কার করতে হবে। আগে নিজেকে সচেতন হতে হবে। চারপাশ পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব। মনে রাখতে হবে, আমি, তুমি, সে, তারা নিয়েই বাংলাদেশ। যদি ভাবা হয় তুমি, সে, তারা করবে, তাহলে হবে না। ভাবতে হবে, আমি আগে করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)