৮ সেপ্টেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আপলোড তারিখঃ 2019-08-22 ইং
৮ সেপ্টেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: অধিবেশনের পর আগামী ৮ সেপ্টেম্বর ফের শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আজে বাজেট অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয়েল এক কর্মকর্তা জানিয়েছেন। অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে। গত ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ সংসদ। এর মধ্যে তিনটি অধিবেশন সম্পন্ন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)