আলমডাঙ্গায় অজ্ঞান অবস্থায় কিশোরী উদ্ধার!

আপলোড তারিখঃ 2019-08-22 ইং
আলমডাঙ্গায় অজ্ঞান অবস্থায় কিশোরী উদ্ধার! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞান অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে ওই কিশোরী জানায়, তার নাম মিষ্টি খাতুন। সে কয়েক বছর যাবৎ রাজশাহীতে রাজ নামের একজনের বাসায় কাজ করত। মিষ্টি খাতুন আরও জানায়, সে ছোটবেলা থেকে ওই বাড়িতে কাজ করত, তাই তাদের ছাড়া সে আর কাউকে চেনে না। এমনকি তার পিতা-মাতার নামও সে জানে না। মিস্টি খাতুন জানায়, গতকাল বুধবার সকালে ওই বাসার মালিক রাজ আলী ও তাঁর পরিবারের লোকজন তাকে জানান, তাঁরা সবাই বিদেশ চলে যাচ্ছেন, তাই অন্য কোনো বাসায় কাজ ঠিক করে নিতে। এ কথা বলে তাঁরা ওই কিশোরীকে কিছু টাকা দিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। গতকাল কপোতাক্ষ ট্রেনে করে সে খুলনার দিকে যেতে থাকে। তার শরীর দুর্বল হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে সে আলমডাঙ্গা রেলস্টেশনে নেমে পড়ে এবং জ্ঞান হারায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)