টেরিটরি অফিসারকে জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2019-08-21 ইং
টেরিটরি অফিসারকে জেল-জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুরে ধূমপানে উদ্বুদ্ধকরণ বিজ্ঞাপন প্রদর্শন মেহেরপুর অফিস: তামাক কোম্পানি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালের (জেটিআই) মেহেরপুর ডিপোতে অভিযান চালিয়ে ধূমপানে উদ্বুদ্ধকরণ বিজ্ঞাপন প্রদর্শন সামগ্রী এবং কোম্পানির লোগো-সংবলিত গেঞ্জি ও খাবার জব্দ করেছেন মোবাইল কোর্ট। এ সময় প্রতিষ্ঠানটির টেরিটরি অফিসার সাজ্জাদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে তিন দিনের কারাদ-াদেশ দেন মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাকিবুল ইসলাম। এ সময় সেখানে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশনারা খাতুন, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা রেজাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালের (জেটিআই) মেহেরপুর ডিপোতে মোবাইল কোর্ট পরিচালনা করে ধূমপানে উদ্বুদ্ধকরণ বিজ্ঞাপন প্রদর্শন সামগ্রী, গেঞ্জি ও খাবার জব্দ করা হয়েছে। স্থানীয় দোকানদারদের আমন্ত্রণ করে ধূমপানে উদ্বুদ্ধকরণ বিজ্ঞাপনের ভিডিও প্রদর্শন করছিলেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। যা ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন-২০০৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। আইন অমান্য করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সতর্ক করে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)