ছবির ক্যাপশন:
ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
ঝিনাইদহ অফিস:
দীর্ঘ প্রতিক্ষা ও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঘোষিত কমিটিতে জেলা আহ্বায়ক করা হয়েছে জেলার প্রবীণ আইনজীবী একাধিকবার ঝিনাইদহ জেলা বারের সভাপতি শহীদ জিয়াউর রহমান ‘ল’ কলেজের অধ্যক্ষ অ্যাড. এস এম মশিয়ার রহমানকে। সদস্যসচিব করা হয়েছে ঝিনাইদ-২ আসনে ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাড. এম এ মজিদকে। কমিটি ঘোষণার পরপরই ঝিনাইদহ জেলা বিএনপির নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতা-কর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। কেউ কেউ শহরের বিভিন্ন স্থানে একে অপরকে মিষ্টিমুখ করান।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু ও আব্দুল মজিদ বিশ্বাস ওরফে ছোট মজিদ। সদস্য পদে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম ফিরোজ, অ্যাড. কাজী আলাউল হক আলো, আবুল হোসেন, আসাদুজ্জামান মিলন, আতিয়ার রহমান, আবু বকর, কে এম ওয়াজেদ, এনামুল হক মুকুল, রবিউল ইসলাম, অ্যাড. আব্দুল আলীম, শহিদুল বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, ডা. ইব্রাহীম রহমান বাবু, নজরুল ইসলাম জোয়ার্দ্দার, ওসমান আলী, রফিকুল ইসলাম দিপু, আবু রেজা চুন্নি, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ফিরোজ, মিজানুর রহমান বাবুল, জাফর মোল্লা, হুমায়ন বাবর ফিরোজ, অধ্যাপক হাবিবুর রহমান, মনিরুল ইসলাম হিটু, আব্দুর রাজ্জাক, সালাহ উদ্দীন বুলবুল সিডল, ফারুক হোসেন খোকন, ফারুকুল আলম শেখা, মাহফুজুল হক খান বাবু, মেহেদী হাসান রনি, মোমিনুর রহমান, সাইফুল ইসলাম, জিন্নাতুল হক খান, তাইজাল হোসেন, মাহবুবুর রহমান, ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, হারুন অর রশিদ মোল্লা, আলাউদ্দীন, তারিকুজ্জামান, অ্যাড. কামরুজ্জামান, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু ও মোজাম্মেল হক। কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের খবরটি জানানো হয়।
