গাংনীতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপলোড তারিখঃ 2019-08-21 ইং
গাংনীতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া-কসবা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম। এ ছাড়াও পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবার অনিক, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেনসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রধান ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)