বিশ্ব মশা দিবস আজ

আপলোড তারিখঃ 2019-08-20 ইং
বিশ্ব মশা দিবস আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রাণীটির নাম মশা। ‘মশা মারতে কামান দাগা’র পুরনো প্রবচনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে একেকটি মশা যেন এখন পরিণত হয়েছে একেকটি ‘কামানে’। এডিস মশা নামের এই কামানের কারণে এখন রাজধানীসহ দেশবাসীর উদ্বেগ-আতঙ্কের শেষ নেই। প্রায় প্রতিদিনই এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে মানুষের। সরকারি হিসাবে গত ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৯৭ জন। বেসরকারি হিসাবে অবশ্য মৃতের সংখ্যা ১৪৭ জন। প্রকৃত আক্রান্তের সংখ্যাও অনেক বেশি। এর মধ্যে গতকালই মারা গেছেন অন্তত আটজন। মশক নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের শুরুতে ব্যাপক উদাসীনতা থাকলেও বর্তমানে তারা উঠেপড়ে লেগেছে। পাশাপাশি সরকারের দায়িত্বশীল সংস্থাগুলোও হয়ে উঠছে তৎপর। নগরবাসীর মধ্যেও ফিরছে সচেতনতা। তার পরও মশা নিয়ন্ত্রণে আসছে না। এমন অবস্থার মধ্যেই আজ ২০ আগস্ট পালিত হতে যাচ্ছে বিশ্ব মশক দিবস। প্রতি বছর এই দিনে পৃথিবীজুড়ে পালন করা হয় এ দিবস। এ দিনটি উৎসর্গিত ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসাবিজ্ঞানী স্যার রোনাল্ড রসের স্মৃতিতে। ১৮৯৭ সালের ২০ আগস্ট তিনি প্রথম প্রমাণ করেন একমাত্র স্ত্রী মশাই মানুষের দেহে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায়। বিশ্বে হাজারেরও বেশি প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে কিছু ক্ষতিকারক স্ত্রী মশা মানুষের রক্ত পান করে পুষ্টিক্রিয়া সম্পন্ন করে। একই সঙ্গে ছড়িয়ে দেয় মানুষের দেহে মারাত্মক জীবাণু। রোনাল্ড রসের (১৮৫৭-১৯৩২) প্রতি সম্মান জানাতে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ১৯৩০ সালে দিবসটি পালন শুরু করে। পরে বিশ্ব মশা দিবসের আনুষ্ঠানিকতা দিন দিন বাড়তে থাকে। এই আবিস্কারের জন্য পরবর্তী সময়ে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান রোনাল্ড রস। বিশ্ব মশক দিবস উপলক্ষে বিগত বছরগুলোতে সরকার ও সিটি করপোরেশনের কোনো বিশেষ কর্মসূচি ছিল না। এবারও নেই। সংশ্নিষ্টরা বলছেন, ডেঙ্গু মহামারি আকার ধারণ করার পেছনে অনেক বিষয় কাজ করেছে। যার মধ্যে রয়েছে অনিয়ম-দুর্নীতি, গাফিলতি, সিন্ডিকেট, সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতা থেকে শুরু করে নাগরিকদের উদাসীনতাও। এসব কারণে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও প্রায় দুই মাস লাগবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)