গাঁজা, ফেনসিডিলসহ দুই নারী আটক

আপলোড তারিখঃ 2019-08-20 ইং
গাঁজা, ফেনসিডিলসহ দুই নারী আটক ছবির ক্যাপশন:
দর্শনা ও আকন্দবাড়িয়ায় জেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান দর্শনা অফিস: দর্শনা ও আকন্দবাড়িয়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত জেলা টাস্কফোর্স। এ অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় আটক হওয়া আসামিদের নিকট থেকে দুই কেজি গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা টাস্কফোর্স সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিমের পরিচালক চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহম্মেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি জোয়ানরা গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ার গাঙেরধার পাড়ায়। এ সময় মৃত আজিবর ম-লের স্ত্রী শাহানারাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। অপর দিকে, গতকাল বেলা দেড়টার দিকে এ টাস্কফোর্স টিমটি দামুড়হুদার দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার আশার বাড়িতে আরেকটি অভিযান চালায়। এ সময় দুই কেজি গাঁজাসহ আশার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, টাস্কফোর্স টিমের পক্ষ থেকে দুই নারীকে আটক করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পৃথক পৃথক থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)