৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপলোড তারিখঃ 2019-08-20 ইং
৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে লাইনচ্যুত ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেসের উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এতে দীর্ঘ আট ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। কোটচাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওসার মাহমুদ জানান, ভেঙে যাওয়া লাইনের চারটি স্লিপার স্থানীয়ভাবে মেরামতের পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে গত রোববার দিবাগত রাত ১২টা থেকে উদ্ধারকাজ শুরু করে। পরে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়। এর পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফলে রাত ৩টা ৩৫ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে দাঁড়িয়ে থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুরে স্টেশনের ইউপি গেটে এসে দুটি বগি ও আটটি চাকা নিয়ে লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে সারা দেশের সব রুটের ট্রেন চলাচল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)