স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন!

আপলোড তারিখঃ 2019-08-20 ইং
স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদ- প্রদান করেছেন আদালত। দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জ্বল হোসেন ও একই গ্রামের হুজুর আলীর ছেলে শুকুর আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি অ্যাড. আব্দুল খালেক জানান, ১৯৯৯ সালের ৩১ মে মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে কানাইডাঙ্গা গ্রামের উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও তাঁর বাড়ির লোকজন যৌতুকের জন্য ওই গৃহবধূকে নির্যাতন করতেন। ২০০১ সালের ২৯ জুন উজ্জ্বল হোসেন খুন করেন তার স্ত্রী মনোয়ারা খাতুনকে। এ ঘটনার পর ওই বছরের ১ জুলাই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বলাতলা খাল থেকে মনোয়ারা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। থানায় গিয়ে মেয়ের পোশাক ও ছবি দেখে লাশ শনাক্ত করেন পিতা। এ ঘটনায় ৬ জুলাই নিহত মনোয়ারা খাতুনের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় আটজনের নামে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ১৫ ফেব্রুয়ারি ৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত স্বামী উজ্জ্বল হোসেন ও প্রতিবেশী শুকুর আলীকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করেন। এ মামলার আসামি আব্দুর রাজ্জাক বিচার চলাকালীন সময়ে মারা গেছেন। অন্য দুই আসামি আজিজুল হক ও মেঘা ম-লের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন বিচারক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)