উভয় পক্ষের আটজন আহত, আটক ২

আপলোড তারিখঃ 2019-08-20 ইং
উভয় পক্ষের আটজন আহত, আটক ২ ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দুই পক্ষের দুইজনকে আটক করেছে দামুড়হুদা থানার পুলিশ। জানা যায়, গতকাল বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রামের মাঝপাড়া ও মহাখুলা পাড়ার মধ্যে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সময় একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে এ বাগবিত-া সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের মোট আটজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন পিরপুরকুল্লা মাঝপাড়ার জয়নাল আবেদিনের ছেলে মামুন (২২), একই এলাকার ওসমান আলী (৫৫), তাঁর ছেলে সেলিম (২৬), ইব্রাহিম ম-লের ছেলে আশরাফুজ্জামান রনি (৪০), জয়নাল আবেদিনের ছেলে সুমন হোসেন (১৮), একই গ্রামের মহাখুলাপাড়ার আসমান আলীসহ (২২) আরও দুজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এ ব্যাপারে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, পিরপুরকুল্লা স্কুলমাঠে ফুটবল খেলার সময় একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের খেলোয়াড়সহ সমর্থকেরাও আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় হাবিবুর রহমান ও সুমন হোসেন নামের দুজনকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)