দর্শনায় ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-08-19 ইং
দর্শনায় ইয়াবাসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা বড়িসহ হৃদয় ও ইমন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রোববার বিকেল পৌনে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্যা মো. সেলিমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার কাস্টমস কলোনি পাড়ার রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালান। এ সময় পাঁচ পিস ইয়াবাসহ আজমপুরের ফকির উদ্দীন টেপার ছেলে হৃদয় (২০) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে ইমনকে (২২) গ্রেপ্তার করেন তাঁরা। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা করে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)