মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপলোড তারিখঃ 2019-08-19 ইং
মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। গত শনিবার মধ্যরাতে স্ত্রী ফিরোজা খাতুনকে (৪০) কুপিয়ে হত্যা করেন স্বামী আব্দুল কুদ্দুস। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, পারিবারিক কলহের জের ধরে গত শনিবার মধ্যরাতে স্ত্রী ফিরোজাকে কুপিয়ে হত্যা করেন আব্দুল কুদ্দুস। পরে সকালে নিজেই প্রতিবেশীদের খবর দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিরোজার লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী আব্দুল কুদ্দুসকে মহেশপুরের কুশাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস পেশায় একজন কাঠমিস্ত্রি বলে গ্রামবাসী জানান। তিনি প্রায়ই নেশা করে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করতেন। নিহত ফিরোজা চার সন্তানের জননী। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)