বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ

আপলোড তারিখঃ 2019-08-19 ইং
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করছে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নির্বিঘেœ ধর্ম-কর্ম পালন করতে পারে। এ সম্প্রীতি যেন নষ্ট না হয়, সে দিকে আমাদের দৃষ্টি রয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মনিন্দ্র নাথ দত্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ মোদী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ^জিৎ সাধুখা, সমীর কুমার দে, পরিমল কুমার কালু ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগের নেতা সাইফুর রহমান পিন্টু, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, হিন্দু সম্প্রদায়ের নেতা পলাশ আচার্য্য, ছাত্রলীগের নেতা হাসানুজ্জামান হাসান, সাকিব, রকি, লিপন বিশ্বাস, অপূর্ব সাহা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)