গাংনীর চৌগাছায় ছাত্রদের মধ্যে কোরআন বিতরণ

আপলোড তারিখঃ 2019-08-19 ইং
গাংনীর চৌগাছায় ছাত্রদের মধ্যে কোরআন বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছায় দারুল ইয়াতিমের ছাত্রদের মধ্যে কোরআন বিতরণ ও প্রয়াত সাংবাদিক ওসমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দারুল ইয়াতিম প্রাঙ্গণে এ কোরআন বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। কিশোরের ডাক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজা, মাইটিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মো. মাহাবুব আলম, ছাত্রনেতা টুটুল আহম্মেদ, জামিরুল ইসলাম, শমসের আলী, কিশোরের ডাকের সহসভাপতি রিপন আলী, সাকলাইনসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান রইচ উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)