ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু। গতকাল রোববার স্ত্রীসহ তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছে তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন। তিনি এলাকাবাসীর নিকট দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, গত ৪ জুলাই পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছিলেন।
