জীবননগরে ফেনসিডিল, ইয়াবাসহ আটক ২

আপলোড তারিখঃ 2019-08-18 ইং
জীবননগরে ফেনসিডিল, ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিটু গ্রেপ্তার হয়েছেন। জানা গেছে, গত শুক্রবার রাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) গাফফার, ইমামুল ফোর্স নিয়ে জীবননগর শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১১ বোতল ফেনসিডিলসহ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড দৌলৎগঞ্জ পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আরমান শেখ সিটুকে (৩১) জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে আটক করেন তাঁরা। একই দিনে পৌর শহরের বসতিপাড়ায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা বড়িসহ আব্দুল লতিফ প্রধানের ছেলে শরিফুল ইসলামকে (৩৪) আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)