ঝিনাইদহে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-08-18 ইং
ঝিনাইদহে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঘরের আড়ায় বাঁধা শিকেয় ঝুল খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে জান্নাতুল (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুলালমুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ওই গ্রামের আকরাম হোসেন পিকুলের মেয়ে। প্রতিবেশী আমিন উদ্দীন জানান, গতকাল দুপুরে খাওয়ার পর পিতার সঙ্গেই ঘরে ঘুমিয়ে ছিল জান্নাতুল। মা বাড়ির পাশে মাঠে ছাগলের ঘাস আনতে যান। কিছুক্ষণ পর তাঁর পিতাও ঘুমন্ত মেয়েকে ঘরে রেখে বাইরে চলে যান। জান্নাতুল ঘুম থেকে উঠে ঘরের ভেতরে থাকা শিকেয় শখের বশে ঝুল খেলতে গিয়ে গলাই ফাঁস লেগে মৃত্যুবরণ করে। বাড়িতে এসে মা দেখেন ঘরের শিকেয় মেয়ের ঝুলন্ত লাশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)