চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মৌন মিছিল

আপলোড তারিখঃ 2019-08-18 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মৌন মিছিল ছবির ক্যাপশন:
‘শেখ মুজিবের বাংলায়, জঙ্গিবাদের ঠাঁই নাই’ স্লোগানে ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জানিয়ে মৌন মিছিল ও কালো পতাকা প্রদর্শন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস হতে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের নেতা জুয়েল রানা, মির্জা পিয়াস, রাজা বাবু, সাইফুল, ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা রোকন, হিমু, রাকিব, সুমন, আরফিন সজিব, আনিস, শোভন, ক্যালভিন জাহিদ, তাজিব, জয়, সিফাত, সাব্বির, সাফিন, তামিম, হৃদয়, সুরুজ, আহাদ, ইউসুফ, বাধন, সাইফ, শুভ, সুরুজ, অনিক, শাওনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। সমাবেশটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা ইসতিয়াক সিথুন। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)