কদর আলী সভাপতি ও কুতুব উদ্দিন বাবু সম্পাদক

আপলোড তারিখঃ 2019-08-18 ইং
কদর আলী সভাপতি ও কুতুব উদ্দিন বাবু সম্পাদক ছবির ক্যাপশন:
মেহেরপুর ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কদর আলী পুনরায় সভাপতি পদে এবং কুতুব উদ্দিন বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইউনিয়নের ওয়াপদা মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. ইব্রাহীম শাহীন সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা করেন। ১১ পদের বিপরীতে ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। ১ হাজার ৬২৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ৩১ জন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে কদর আলী ৮৭৭ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল ইসলাম পেয়েছেন মাত্র ৩৩ ভোট। অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে হাফিজুর রহমান ৮৬২ ভোট, সহসভাপতি পদে কামাল হোসেন রিংকু ৮২৬, যুগ্ম সম্পাদক পদে ইউসুফ আলী ৮০২, সাংগঠনিক সম্পাদক পদে মিয়াজান আলী ৭৯৪, কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম ৮৩৩, প্রচার সম্পাদক পদে শহিদুল ইসলাম ৭৬৮, লাইন সম্পাদক পদে আলামিন হোসেন ৭৭৭, নির্বাহী সদস্য পদে কাজিমুল ইসলাম ৬৬ ভেটি ও কাবেল আলী ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)