বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-08-17 ইং
বজ্রপাতে দুই ভাইসহ ৪ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বজ্রপাতে গতকাল শুক্রবার জামালপুর ও ময়মনসিংহের ভালুকায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরেই দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়। জামালপুর প্রতিনিধি জানান, দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোনাল বিলে মাছ ধরতে যান চেংটিমারী গ্রামের আনোয়ারুল ইসলাম (২৫) ও তার ছোট ভাই আল আমিন (১৭)। এ সময় বজ্রপাতে দু'জনই ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া বিকেলে সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুর রহমান (৩৫) ক্ষেতে কাজ করার সময় বজ্রঘাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, দুপুরে ভালুকার হবিরবাড়ি গ্রামের ওরিয়ন মাঠে গরু চড়াতে যান হাছান আলীর ছেলে শরাফত আলী (৫৫)। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)