এক নারী নিহত, আহত অন্তত ৩৫

আপলোড তারিখঃ 2019-08-17 ইং
এক নারী নিহত, আহত অন্তত ৩৫ ছবির ক্যাপশন:
কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস উল্টে খাদে আলমডাঙ্গা অফিস: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বালুচর মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসনে আরা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী। গতকাল শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হোসনে আরা একই উপজেলার কুশা ইউনিয়নের হাউসপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলিম জানান, গতকাল দুপুরের দিকে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাস বালুচর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)